উত্তরে জোটবেধে নামছে তৃনমূল, একে-অপরের মসনদে প্রচারে শক্তিবৃদ্ধি করছেন মন্ত্রী ও জেলা নেতৃত্বরা
দি নিউজ লায়নঃ উত্তরে জোটবেধে নামছে তৃনমূল। একে-অপরের মসনদে প্রচারে শক্তিবৃদ্ধি করছেন মন্ত্রী ও জেলা নেতৃত্বরা। উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জেলা নেতৃত্বরা জোটবন্ধ ভাবে প্রচারে নামছেন মন্ত্রী গৌতম দেব, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মনেরা। সম্প্রতি জলপাইগুড়িতে একাধিক সভা ও মিছিল সেরেছেন মন্ত্রী গৌতম দেব। আবার শিলিগুড়িতে সম্প্রতিকালে মিছিলে সামিল হয়েছেন।
শিলিগুড়ির পরই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জলপাইগুড়ি শহরে অধিক গুরুত্ব দিচ্ছেন মন্ত্রী গৌতম দেব। দলীয় সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রেও অভিভাবকের ভূমিকায় সমস্ত বিষয়টি নেড়েচেড়ে দেখছেন মন্ত্রী গৌতম দেব।পরবর্তীতে দার্জিলিং জেলা তৃণমূলের একাধিক অনুষ্ঠানে আসতে চলেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলে জানান দার্জিলিং।দলীয় সূত্রে জানা যাচ্ছে সেক্ষেত্রে একে অপরের করে সম্ভবত হবে শক্তি বৃদ্ধির উদ্দেশ্যেই নামছেন নেতা মন্ত্রীরা। গেরুয়া বাহিনীর পাল্টা বারে সঙ্ঘবদ্ধ লড়াইয়ের মন্ত্রণা দিচ্ছে তৃণমূল।
এই বিষয়ে দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি বলেন তৃনমূল সংঘবদ্ধ ছিল এবং সংঘবদ্ধই আছে। কোভিড পরিস্থিতিতে দলীয় কর্মসূচিতে ক্ষেত্রে বাইরে থেকে নেতৃত্বদের আসার বিধি নিষেধ ছিল। তবে এখন সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছে বাংলা।

Post a Comment